ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আফগানিস্তানের
যুদ্ধবিমান - ফাইল ফটো

আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আফগানিস্তান।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, এ সময় ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে আফগান সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয় বাসিন্দারা এএফপি’কে জানান, বিমানটি ভূপাতিত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়।

Advertisement

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী নিশ্চিত করেছেন যে, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!