ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রোহিঙ্গাদের গ্রাম ছাড়তে চাপ দিচ্ছে আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭, ৮ জানুয়ারি ২০২৫
রোহিঙ্গাদের গ্রাম ছাড়তে চাপ দিচ্ছে আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

সশস্ত্র বিদ্রোহী গোষ্টী আরাকান আর্মি মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। 

জানা যায়, মংডু টাউনশিপের উত্তরে নিন চৌং ইউনিয়নে গোনা পাড়া গ্রামে বসবাসরত রোহিঙ্গা গ্রামবাসীদের যত  দ্রুত সম্ভব গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মংডুর উত্তরে বসবাসকারী রোহিঙ্গাদের থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

এছাড়া, আরাকান আর্মি মংডু উত্তরে বগুং না গ্রামের গ্রামবাসীদের ১৫ জানুয়ারির মধ্যে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ আদেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মিয়ানমারের এ সশস্ত্র বিদ্রোহী গোষ্টী।

উল্লেখ্য, কেন রোহিঙ্গাদের গ্রাম থেকে চলে যেতে বলা হচ্ছে তার কোনো সুস্পষ্ট উত্তর কারো জানা নেই। কিন্তু স্থানীয় রোহিঙ্গারা বলছে এ আদেশ মূলত তাদের ‘নিরাপত্তার’ কারণে দেওয়া হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!