ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টানেল বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩, ১০ ডিসেম্বর ২০২৪
টানেল বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর অস্ত্র ভর্তি টানেল ধ্বংস করতে গিয়ে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সোমবার ইসরায়েল আর্মি রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চার সেনা নিহতের বিষয়টি ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আর্মি রেডিও জানিয়েছে, রোববার একটি সুড়ঙ্গের বিস্ফোরণ ঘটাতে গিয়ে এ ঘটনা ঘটে। সুড়ঙ্গ ধসে সেনাদের ওপর পড়লে চার জন মারা যায়। 

তবে এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেনি ইসরায়ের কর্তৃপক্ষ। এমনটি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়নি। 

Advertisement

এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমানবাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!