আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি কিছু বোমা বিস্ফোরণের রং হলদে কমলা। এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না। বিস্ফোরণের পর হলুদ ও কমলার মাঝামাঝি রঙের যে ধোঁয়া সৃষ্টি হয়, তা থেকে বোঝা যায় এগুলো আসলে কমমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা।
প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বোমা বিস্ফোরণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ইসরায়েল গাজা যুদ্ধে এ ধরনের বোমা ব্যবহার করেছে। কয়েকদিন আগে লেবাননের বেসামরিকদের ওপরও এ ধরনের বোমা ফেলেছে।
.png)
গবেষণায় দেখা গেছে, ইসরায়েলের ব্যবহৃত এই বোমাগুলোর নাম এমকে-৮৪, যার ওজন ২০০০ পাউন্ড বা ৯০৭ কিলোগ্রাম।
সূত্র: পার্সটুডে