ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ৫ অক্টোবর ২০২৪
পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা সদস্য নিহত
ফাইল ফটো

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ অক্টোবর) দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরো পাঁচ সেনা নিহত হন।

গোলাগুলির এ ঘটনায় ছয় জঙ্গিও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

Advertisement

সামরিক বাহিনীটি জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

খাইবার পাখতুনখওয়ায় পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আস্তানা আছে। তাদের মধ্যে পাকিস্তান তালেবান উল্লেখযোগ্য। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!