সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল।
এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।
.png)
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি বাকি ৮ আরোহীর সবাই আহত হয়েছেন। আহতদের সিএমএইচ থাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।