বাসটি ইসলামবাদ থেকে কোয়েটা অভিমুখে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে। এ ঘটনার পর প্রাদেশিক সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।
শনিবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিওনিউজ এ খবর জানিয়েছে।
.png)
খবরে বলা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার যাত্রীবাহী একটি বাস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা অভিমুখে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের শেরানির ডানাসারে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
সড়কের নিরাপত্তায় থাকা লেভিস কর্মকর্তারা জানিয়েছেন, বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে।
এর আগে আগস্ট মাসেই বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছেন। ২৫ আগস্ট পূণ্যার্থীবাহী একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হন। এছাড়া আরেকটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী, একটি শিশু।