ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে সশস্ত্র হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ৯ জুলাই ২০২৪
জম্মু-কাশ্মীরে সশস্ত্র হামলায় ৫ ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরে সোমবারের (৮ জুলাই) হামলায় সেনা নিহতের পর সন্ত্রাসীদের খুঁজে বের করতে চলছে অভিযান। ফাইল ছবি

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অতর্কিত হামলায় অন্তত চার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো ছয় সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে কাঠুয়ার প্রত্যন্ত মাচেদি এলাকায় এ  হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় হামলা চালানো হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক আক্রমণের পর ‘সন্ত্রাসীরা’ একটি গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলেও তারা নিকটবর্তী একটি জঙ্গলে পালিয়ে যায়।

Advertisement

‘সন্ত্রাসীদের’ খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া সন্ত্রাসবাদী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত ৪৮ ঘণ্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলা। 

এর আগে, রোববার রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। এতে এক সেনা সদস্য আহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!