পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, আমি গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে কোনো কথা বলব না...তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত (নিরাপত্তা) পরিষেবা সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এমন অনেকগুলো কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাবরিনা সিং আরো বলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ইউরোপীয় কমান্ড আমাদের নিরাপত্তা পরিষেবা সদস্যদের, তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।
.png)
ইউরোপে চলমান উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও আসন্ন অলিম্পিক গেমসের সঙ্গে এই উচ্চ সতর্কাবস্থা জারির কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে সাবরিনা সিং আরো বলেন, আপনারা ইউরোপে চলমান অনেক বড় ইভেন্টের কথা উল্লেখ করেছেন। অবশ্যই বিষয়টি একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটি অনেকগুলো কারণের একটি।
এ সময় পেন্টাগনের এই মুখপাত্র জানান, মূলত স্থানীয় কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।