ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যে কারণে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২২ জুন ২০২৪
যে কারণে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমশ সামরিক উত্তেজনা বাড়ছে। এরইমধ্যে রাশিয়া তার ভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার ঘোষণা দিলেন। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছে। 

প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যেকোনো উপায় অবলম্বন করবে। সদ্য গ্রাজুয়েট হওয়া সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রেসিডেন্ট পুতিন বলেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্যারান্টর এবং আমরা সমস্ত পরমাণু অস্ত্র আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছি।

এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দেয়ার জন্য ক্রেমলিন গত মাসে রুশ বাহিনীকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেয়। তবে ওই মহড়ায় কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব নিয়মিতভাবে কিয়েভকে অস্ত্র সরবরাহ করছে। তবে পশ্চিমা দেশগুলো দাবি করছে, তারা যুদ্ধের কোনো পক্ষ নয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!