ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কিমকে উপহার দেওয়া সেই বিলাসবহুল গাড়ির স্টিয়ারিংয়ে খোদ রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২১ জুন ২০২৪
কিমকে উপহার দেওয়া সেই বিলাসবহুল গাড়ির স্টিয়ারিংয়ে খোদ রুশ প্রেসিডেন্ট
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন - সংগৃহীত ছবি

দীর্ঘ ২৪ বছর পর প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়া সফর করেছেন ভ্লাদিমির পুতিন। ঐতিহাসিক এই সফরে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনকে বিলাসবহুল একটি লিমুজিন গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুধু তাই নয়, কিমকে পাশে বসিয়ে নিজেই সেই গাড়িটি চালিয়েছেন তিনি।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, লিমুজিন গাড়িটি ছিল রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার সুসম্পর্ক এবং কিমের সঙ্গে সখ্যতার বিষয়টি তুলে ধরতেই এমন কাজ (নিজে গাড়ি চালানো) করেছেন পুতিন।

Advertisement

প্রথমে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের সাঁজোয়া অরাস গাড়ির চালকের আসনে বসে আছেন পুতিন। তার পাশের আসনে বসে ছিলেন কিম।

গাড়িটি ম্যানিকিউরড পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময়, দুই নেতাকে গল্প এবং হাসিতে মেতে থাকতে দেখা যায়। গাড়ি থেকে নেমে, পরে দুই নেতাকে বাগানঘেরা একটি এলাকায় পাশাপাশি হাঁটতে ও আলোচনা করতেও দেখা যায়।

প্রতিবেদন মতে, পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে কিমকে রাশিয়ান-নির্মিত একটি লিমুজিন উপহার দিয়েছিলেন। দুই দশক পর উত্তর কোরিয়া সফরে গিয়ে আবারও কিম জং উনকে একই গাড়ি উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এছাড়াও কিমকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি টি–সেট উপহার দিয়েছেন পুতিন।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া ‘পুংসান’ কুকুর উপহার দিয়েছেন কিম জং উন।

ভিডিওটি দেখুন...

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!