সবশেষ মঙ্গলবার (১৮ জুন) রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় ভূমিধসে এক নারী, তার তিন মেয়ে ও এক ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়।
করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ১২টায় বদরপুর থানার অন্তর্গত গাইনাচোরা (বেন্দরগুল) গ্রামে ভূমিধস হয়। খবর পেয়ে বদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্টাফ এবং এসডিআরএফ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তিন ঘণ্টা পর উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে।
.png)
আসামের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) তথ্য অনুসারে,প্রাকৃতিক দুর্যোগের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা করিমগঞ্জ। এখানে দেড় লাখেরও বেশি মানুষ বন্যাকবলিত। এছাড়াও এ বন্যার কারণে ১৩৭৮.৬৪ হেক্টর ফসলি জমি ও ৫৪ হাজার ৮৭৭টি প্রাণী ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে রাজ্যের ২৪টি রাজস্ব সার্কেলে ৪৭০টি গ্রাম জলমগ্ন।
জানা গেছে, এই বন্যার জেরে গ্রামের পরিকাঠামো, রাস্তাঘাট, সেতুর ভয়ানক ক্ষতি হয়েছে। খানের কপিলি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এই বন্যায় ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বনাথ, লখিমপুর, হোজাই, বনগাঁইগাঁও, নলবাড়ি, তামূলপুর, উদলগুড়ি, দারাং, ধেমাজি, হায়লাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরঙ্গ এবং কোকরাঝাড়।