ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রেমালে স্থগিত বরগুনার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৯ জুন ২০২৪
ঘূর্ণিঝড় রেমালে স্থগিত বরগুনার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের স্থগিত হওয়া বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (৯ জুন) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন>>পা থেকে মাথা পর্যন্ত কোপানো হয় ২৩ মামলার আসামিকে

Advertisement

পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, সব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন।

আরো পড়ুন>>বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য তনু

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

আরো পড়ুন>>নেত্রকোণায় স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!