বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে এ ঘটনা ঘটে। আহত শান্ত একই এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম রাহেলা বেগম।
জানা গেছে, নানা বিষয় নিয়ে শান্ত মিয়া ও তার স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকতো। বৃহস্পতিবার দুপুরে আবারো তাদের মধ্যে ঝগড়া শুর হয়। একপর্যায়ে স্ত্রী রাহেলা ক্ষিপ্ত হয়ে শান্ত মিয়ার কানে জোরে কামড় দেন। এতে কান প্রায় পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত শান্ত মিয়াকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মমেক হাসপাতালে পাঠান। এ সময় কানের বিচ্ছিন্ন অংশটুকুও নিয়ে যাওয়া হয়। তবে মমেকের চিকিৎসকরা চেষ্টা করেও কানের অংশ স্থাপন করতে পারেননি। চিকিৎসা শেষে শুক্রবার (৭ জুন) তাকে ফের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
আরো পড়ুন>>পা থেকে মাথা পর্যন্ত কোপানো হয় ২৩ মামলার আসামিকে
এ বিষয়ে শনিবার (৮ জুন) বিকেলে ভুক্তভোগী শান্ত মিয়া বলেন, ‘আমার কান পুরোটা কামড়ে ছিঁড়ে ফেলেছে। ময়মনসিংহ গিয়েও আর লাগানো যায়নি।’
তিনি বলেন, ‘স্ত্রীর সঙ্গে প্রায় ৩০ বছরের সংসার জীবন। সবসময় ঝগড়া করে। কিছুদিন আগে বড় ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। তাই তার ভালো-মন্দ জানার অধিকার আমার আছে। এসব জিজ্ঞাসা করতে গেলে আমার স্ত্রী আর ছেলে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে।’
আরো পড়ুন>>বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য তনু
স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন বলেন, ‘শান্ত মিয়ার কান ছিঁড়ে ফেলার বিষয়টি জেনেছি। এটি দুঃখজনক ঘটনা। বর্তমানে রোগী নিয়ে ময়মনসিংহে রয়েছি।’
মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।