ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবি: রাতভর আটকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৬ জুন ২০২৪
যবিপ্রবি: রাতভর আটকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক রাতভর নির্যাতনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ কমিটিতে যবিপ্রবি প্রক্টর ড. মো. হাফিজ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটির অপর দুজন সদস্য হলেন শহিদ মসিযূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। 

বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, গত সোমবার কথা-কাটাকাটির জেরে মাথা ফাটিয়ে দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান। এই অভিযোগ দেওয়ায় তাকে আবাসিক হলে শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার কক্ষে রাতভর নির্যাতনের দাবি করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বেধরক মারধর করে হল ছাড়ার হুমকি দেন। হল না ছাড়লে গুলি করে মেরে ফেলবেন তারা বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!