ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেমালে বন্ধ হওয়া ভোলার ২ উপজেলায় ভোট রোববার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ৮ জুন ২০২৪
রেমালে বন্ধ হওয়া ভোলার ২ উপজেলায় ভোট রোববার
ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বন্ধ হওয়া ভোলার দুই উপজেলায় ভোট রোববার (১৯ জুন) অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- লালমোহন ও তজুমদ্দিন।

এই দুই উপজেলায় নির্বাচনে প্রার্থী হয়েছেন ২৩ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১১৯টি ভোটকেন্দ্রে তিন লাখ ৬৫ হাজার ২৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

লালমোহন উপজেলা মোট প্রার্থী ১৩ জন। চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement

একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮৩টি কেন্দ্রের ৬৪৩টি কক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তজুমদ্দিন উপজেলায় মোট প্রার্থী হচ্ছেন ১৩ জন। চেয়ারম্যান পদে চারজন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ চারজন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৮৮ জন। পুরুষ ৫৩ হাজার ৭৪০ জন। নারী ৪৯ হাজার ৬৪৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহণের দিন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে স্থায়ীভাবে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!