শুক্রবার (২৪ মে) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
গত ৭ অক্টোবর অন্যান্য ইসরায়েলিদের সঙ্গে তাদেরকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস।
.png)
দখলদার ইসরায়েলি বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ায় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজের মরেদেহ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউট এবং ইসরায়েলি পুলিশের মেডিকেল কর্মকর্তারা মরদেহগুলোকে শনাক্ত করেছেন।
সূত্র: রয়টার্স