ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হঠাৎ অসুস্থ সৌদি বাদশাহ, করা হবে যেসব পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ১৯ মে ২০২৪
হঠাৎ অসুস্থ সৌদি বাদশাহ, করা হবে যেসব পরীক্ষা
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের গায়ে উচ্চ জ্বর ও জয়েন্টে ব্যথার উপসর্গ দেখা দিয়েছে। এই জন্য রোববার (১৯ মে) তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 

সৌদি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে গালফ নিউজ।

সৌদি রয়্যাল কোর্ট জানিয়েছে, জেদ্দার আল সালাম রয়্যাল প্যালেসের মধ্যে রয়্যাল ক্লিনিকে সৌদি রাজার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Advertisement

এক বিবৃতিতে রয়্যাল কোর্ট বলেছে, রোববার জেদ্দার আল সালাম রয়্যাল প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তার উচ্চ জ্বর ও জয়েন্টে ব্যথার লক্ষণ দেখা দিয়েছে। তাই মেডিকেল টিম তার স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে এবং তার স্বাস্থ্যগত বিষয় নিরীক্ষণের জন্য কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!