ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ২৯ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া বেশ কয়েকটি  শক্তিশালী টর্নেডোর আঘাতেঅন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন। ঝড়ের পর রোববার (২৮ এপ্রিল) বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণ করা হয়েছে।

টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।

ওই এলাকা পরিদর্শনে গিয়ে ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বলেছেন, টর্নেডো যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আপনি বিশ্বাস করতে পারবে না। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

হিউজেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইক ডকরে বলেন, মৃতদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে।

স্টিট বলেছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এমন কয়েক জন রয়েছেন যারা একটি বারে ছিলেন।

পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছেন। এখনো বিশ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।

স্টিট বৈরী আবহাওয়ার কারণে ১২ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমার গর্ভনরের সঙ্গে কথা বলেছেন বাইডেন। সেখানের পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!