ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ২৩ এপ্রিল ২০২৪
৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ফাইল ফটো

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় ১৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ দুটি ঘটনায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসে তিউনিসিয়া উপকূলে প্রায় ২০০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেলো।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে,  ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

অন্যদিকে জিবুতি উপকূলে নৌকাডুবে ১৬ জনের মৃত্যুর পাশাপাশি ২৮ জন নিখোঁজ রয়েছেন। ৭৭ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি উপকূলে ডুবে যায়। নৌকাটিতে শিশুও ছিল।

Advertisement

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!