এর আগে, শনিবার অস্ট্রেলিয়ার একই শহরের একটি শপিং মলে আরেকটি ছুরি হামলা ঘটে। সেদিন একজন হামলাকারী অন্তত ৯ জনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় পাঁচজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও। এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা এখনো জানা যায়নি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার রাতে ক্রাইস্ট দ্য গুড শেফার্ড নামক ওই গির্জায় ধর্মীয় উপদেশমূলক বক্তব্য চলছিল। সেসময় এক ব্যক্তি হঠাৎ করেই গির্জার বিশপ ও আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে বসেন।
.png)
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতের শিকার কারো আঘাতই প্রাণঘাতী নয় ও তারা সবাই চিকিৎসাধীন। আহতদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। পুলিশ আরও জানিয়েছে, হামলায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানানো হয়নি। পুলিশ বলছে, আটক ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদে সহায়তা করছে।