আইআরজিসি আরো জানিয়েছে, ড্রোনের পর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। যেগুলো ইরান থেকে ইসরায়েলে আসতে দুই ঘণ্টার মতো সময় লাগবে।
এর আগে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ে ইরান৷ যেগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
.png)
ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, ইরান হামলায় ‘শহীদ-১৩৬’ মডেলের ড্রোন ছুড়েছে। যেগুলো ২০ কেজির ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে।
ইরান ড্রোন হামলা চালানোর আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। একই সিদ্ধান্ত নেয় ইরাকও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইরাকের আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছে একটি ড্রোন।