ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাতে দুর্গাপুর সীমান্তে বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিল। তখন কয়েকজন পাচারকারীকে পণ্যসামগ্রী পাচার করতে দেখা যায়। বিএসএফের জওয়ানরা পাচারকারীদের বাধা দিলে প্রথমে পাচারকারীররা বিএসএফের ওপর আক্রমণ চালায়। এ পরিস্থিতিতে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালালে শহীদ মিয়া ও কাবিল মিয়া নামে দুই পাচারকারী আহত হন। পরবর্তীতে শহীদ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ানও আহত হয়েছেন।
.png)
এ ঘটনার জেরে দুর্গাপুর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বিএসএফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
এর আগেও সীমান্ত এলাকার মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে।