ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ৩ আসনে ফের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে ৩ আসনে ফের ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের তিন আসনে আজ পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই আসনগুলো হলো: এনএ-৮৮ (খুশাব ২), পিএস-১৮ (ঘোটকি ১) ও পিকে-৯০ (কোহাট ১)।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক এক্স (সাবেক টুইটার) পোস্টে পুনরায় ভোট গ্রহণের এ তথ্য জানিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

Advertisement

এক বিবৃতিতে ইসিপি বলেছে, এনএ-৮৮ আসনের ২৬ টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। কারণ সেখানে জনসাধারণ ভোটের সরঞ্জাম পুড়িয়ে দিয়েছিল।

ইসিপি আরো জানায়, পিএস-১৮ আসনের দুইটি ভোটকেন্দ্রেও ফের ভোটগ্রহণ হবে। কারণ একজন অজ্ঞাত ব্যক্তি ভোটের সরঞ্জাম ছিনিয়ে নিয়েছিল।

এছাড়াও পিকে-৯০ আসনের ডজনেরও বেশি  ভোটকেন্দ্রে পুনঃনির্বাচন হবে। কারণ ‘সন্ত্রাসীরা’ ভোটের সরঞ্জাম নষ্ট করে দিয়েছে বলে জানিয়েছে ইসিপি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়।  এতে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯৭টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি  পেয়েছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছে পিএমএল-এনের নওয়াজ শরিফ।

সূত্র: সামা টিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!