ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে পিটিআইয়ের করা ১৮টি পিটিশন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে পিটিআইয়ের করা ১৮টি পিটিশন খারিজ
লাহোর হাইকোর্ট - ফাইল ছবি

পাকিস্তানের বহুল আলোচিত জাতীয় নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ১৮টি পিটিশন খারিজ করেছে লাহোর হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি আলি বাকার নাজাফি ফর্ম ৪৭ এর ভিত্তিতে সেগুলো খারিজ করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর নির্বাচনি এলাকার ফলাফলকে চ্যালেঞ্জ করে ১৮টি পিটিশন দায়ের করে কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা।

Advertisement

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ, শেহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ, হামজা শেহবাজ, খাজা আসিফ, আতাউল্লাহ তারার এবং আইপিপি নেতা আউন চৌধুরীর নির্বাচনি জয়ের বিরুদ্ধে আবেদনগুলো করা হয়েছিল।

তারা দাবি করেছেন, রিটার্নিং অফিসাররা ফর্ম ৪৫ এবং ৪৭-এ ভোট গণনায় কারচুপি করেছে।

আদালত পিটিআই-সমর্থিত স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীদের আবেদনগুলো শুনেছেন। পরে এ বিষয়টি নিয়ে তাদের পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!