ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কেন্দ্রে সরকার গড়তে চান ইমরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৪
কেন্দ্রে সরকার গড়তে চান ইমরান
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত নির্বাচনে ইমরানের দল-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবার চেয়ে এগিয়ে থাকায় তারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন করবে। শবিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পিটিআইয়ের আইনজীবী উমায়ের খান নিয়াজি। 

ইমরানের নিজ শহর মিয়ানওয়ালির নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নিয়াজির ভাষ্যমতে, পিটিআই নেতা ইমরান তার রাজনৈতিক প্রতিপক্ষ নওয়াজ শরিফকে জোট সরকার গঠন করতে না দেওয়ার জন্য দেশটির ক্ষমতাশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অতীতে এমন পরীক্ষা-নিরীক্ষা কাজ দেয়নি।

নিয়াজি বলেন, ইমরান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং দেশের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে প্রস্তুত।

Advertisement

আইনজীবী নিয়াজি বলেন, ভোটে কারচুপির মাধ্যমে পিটিআইয়ের যেসব প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, তাদের রোববার নিজ নিজ নির্বাচনী এলাকার রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে বলেছেন দলের প্রতিষ্ঠাতা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তারা আশা করেছিলেন যে নির্বাচনের ফলাফলে একক বৃহত্তর দল হিসেবে আত্মপ্রকাশের পর দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!