ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চিলিতে দাবানলে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪
চিলিতে দাবানলে ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চিলিতে দাবানলে ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা।

গত শুক্রবার দাবানলের সূত্রপাত হয়। দেশটির ভিনা দেল মার এবং ভালপারাইসো এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে শত শত বাড়ি-ঘর। আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। পাশাপাশি দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের কৌশল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যেই সব বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Advertisement

চিলির জাতীয় বন অধিদফতর জানিয়েছে, শুধুমাত্র ভালপারাইসো এলাকায় দাবানলে প্রায় ৭ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। সেখানকার দাবানল পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।

ভালপারাইসোর কেন্দ্রীয় অঞ্চলের প্রতিনিধি সোফিয়া গঞ্জালেস কর্টেস বলেন, আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে বেশ কয়েকজন মারা গেছে। এই সংখ্যা প্রায় ১০ জন বলে জানা গেছে।

৬৩ বছর বয়সী ইয়েভোনি গুজম্যান বলেন, আমি এর আগে এ ধরনের কোনো ঘটনা দেখিনি। দাবানলের আগুন যখন তাদের বাড়ির কাছে চলে আসতে শুরু করে তখন তিনি তার বয়স্ক মাকে সঙ্গে নিয়ে পালাতে বাধ্য হন। তিনি বলেন, এটা খুবই কষ্টের কারণ আমরা নিজেদের বাড়ি ছেড়ে এসেছি কিন্তু আমরা এখনো নিরাপদ আশ্রয়ে যেতে পারিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!