দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।
.png)
বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।