ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় ৪.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২০ জানুয়ারি ২০২৪
ইন্দোনেশিয়ায় ৪.২ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৪ দশমিক ২ মাত্রার মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩টা ০৩ মিনিটে আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি জানিয়েছে, ইন্দোনেশিয়া থেকে ১১৬ কিলোমিটার (৭২ মাইল) দূরে সমুদ্রের নীচে এই ভূমিকম্পের উৎপত্তি। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (০৬ মাইল)। উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বৃহত্তর শহর তারনেতে মঝারি আকারে এর অনুভূতি হয়। ওই শহরটিতে লক্ষাধিক লোক বসবাস করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এর এক মিনিট পরেই আরেকটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার পুলাউ কাইউমেরাহ দ্বীপের ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরু সাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।

Advertisement

অন্যদিকে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের ইশিকাওয়া শহর। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ২ দশমিক ৫ এবং দ্বিতীয়টির মাত্রা ৩ দশমিক এক। স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা ৪৫ থেকে ৫৯ মিনিটের মধ্যে এই দুই ভূমিকম্প অনুভূত হয়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!