ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিন ১২০ জন নিখোঁজ থাকার কথা বলা হলেও তা এখন ১০২ জনে নেমে এসেছে।
গত ১ জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। কিন্তু পরবর্তীতে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধারকাজে ব্যাপক বাধার মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা।
.png)