মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সন্দেহ করছিলেন যে তার স্ত্রীর অন্য কারও সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। সন্দেহ থেকেই তিনি তার স্ত্রী এবং সন্তানদের হত্যা করেছেন।
এক পুলিশ কর্মকর্তা বলেন, কেওয়াত সন্দেহ করছিলেন যে, তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এই সন্দেহ থেকে তিনি তার স্ত্রী, ৪, ৫ এবং ২ বছর বয়সী তিন সন্তানকে হত্যা করেন। এই ঘটনার তদন্ত চলছে।
.png)
ভারতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে জন্মদিনে সহপাঠী ও ভালোবাসার মানুষের হাতেই নৃশংসভাবে খুন হন তামিলনাড়ু রাজ্যের এক তরুণী। শিকলে বেঁধে, ব্লেড দিয়ে জখম করার পর গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।