ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৯, ২৯ ডিসেম্বর ২০২৩
সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে এবার নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মক্কা অঞ্চলের আল খুরমাহতে অবস্থিত মানসুরাহ মাসারাহ সোনার খনির দক্ষিণে সন্ধান পাওয়া গেছে ১০০ কিলোমিটার প্রসারিত বড় এই সোনার খনির।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। নমুনায় প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন বলেছে, তারা একাধিক সোনার খনি আবিষ্কার করেছে, যা এই এলাকায় সোনার খনির সম্প্রসারণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

একটি বিবৃতিতে মাদেন বলেছে, ২০২২ সালে মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের।

সোনার মজুত পাওয়ার পর ২০২৪ সালে প্রতিষ্ঠানটি এ অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালানোর ঘোষণা দিয়েছে।

মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইল্ট রয়টার্সকে বলেন, গত অক্টোবর মাসে মাদেন সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!