ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২১ ডিসেম্বর ২০২৩
চীনে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৩ জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে জানানো হয়, উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

জেলা সরকারের তথ্য অফিস থেকে জানানো হয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে জিক্সির হেংশান জেলার কুনুয়ান কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!