ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে খনিতে সশস্ত্র হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৬, ৩ ডিসেম্বর ২০২৩
পেরুতে খনিতে সশস্ত্র হামলা, নিহত ৯
ছবি: সংগৃহীত

পেরুর পোদেরোসা খনিতে অস্ত্রধারীদের হামলায় নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনার পর পুলিশ ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে’ এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র জব্দ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় আরো বলেছে, স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য এই এলাকার বিশেষ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা খনির প্রবেশ মুখে বিস্ফোরক ব্যবহার করে ভেতরে প্রবেশ করে এবং কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরে অস্ত্রধারীরা চারজনকে জিম্মি করেছিল।

Advertisement

বিশ্বে দ্বিতীয় বৃহৎ তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটির খনিগুলোতে প্রচুর পরিমাণে রুপা এবং সোনাও পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!