ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ২২ ডিসেম্বর ২০২৩
পেরুতে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭
সোনার খনি - ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলের একটি সোনার খনিতে দুর্ঘটনায় অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

স্থানীয় পুলিশ প্রধান এনরিকে ফেলিপে মনরয় জানান, লা রিনকোনাদা শহরের নিকটবর্তী খনিটির দেড় কিলোমিটার গভীরে মৃতদেহগুলো পাওয়া গেছে, তাদের শরীরে জখমের চিহ্ন ছিল। প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে খনিটিতে একটি ধসের ইঙ্গিত পাওয়া গেছে।

Advertisement

ওই অঞ্চলে এ ধরনের কয়েকশ ছোট ছোট সোনার খনি আছে। সেগুলোর মধ্যে অনেকগুলোরই খনি পরিচালনার বৈধ অনুমতিপত্র নেই।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কপার ও সপ্তম বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ পেরুর অবৈধ খনিগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এসব খনিতে শ্রমিকরা কোনো নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ না করেই এবং পরিবেশগত সুরক্ষার তোয়াক্কা না করে আকরিকের জন্য খোঁড়াখুঁড়ি করে থাকে।

চলতি মাসের প্রথমদিকে পেরুর উত্তরাঞ্চলে একটি বড় সোনার খনিতে সশস্ত্র হামলার এক ঘটনায় ৯ নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। অবৈধ খনিগুলোর পক্ষ হয়ে ‘অপরাধী দলগুলো’ হামলাটি চালিয়েছে বলে অভিযোগ পেরুর সরকার ও খনি কোম্পানিগুলোর।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!