ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন শান্তি প্রক্রিয়া অযৌক্তিক এবং অর্থহীন: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ২১ ডিসেম্বর ২০২৩
ইউক্রেন শান্তি প্রক্রিয়া অযৌক্তিক এবং অর্থহীন: ক্রেমলিন
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভের আরোপিত আইনি নিষেধাজ্ঞার কারণে শান্তি আলোচনার কোনো ভিত্তি নেই। ইউক্রেন 'শান্তি প্রক্রিয়া' নামের পদক্ষেপকে নিরর্থক এবং অযৌক্তিক বলে উল্লেখ করেছে।

ক্রেমলিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন। জেলেনস্কি বলেছিলেন, শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা নয়। পেসকভ সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন,  নীতিগতভাবে কিয়েভের সাথে শান্তি আলোচনার কোনো ভিত্তি নেই।

রাশিয়ান এই কূটনীতিক আরো বলেন, আলোচনার ব্যাপারে কিয়েভ আইনি নিষেধাজ্ঞা আরোপ করার কারণে শান্তি প্রক্রিয়ার কোনো ভিত্তি নেই। তাছাড়া কিয়েভের শান্তি ফর্মুলা এমনিতেও উপেক্ষিত, কেননা তারা রাশিয়ার সঙ্গে অঅলোচনা ছাড়াই এটি তৈরি করেছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!