বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এআই দিয়ে তৈরি প্রতিরূপের প্রশ্ন শুনে অবাক হয়েছেন পুতিন।
রুশ প্রেসিডেন্টের কাছে প্রতিরূপের প্রশ্ন ছিল, হ্যালো ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, আমি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্র। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার অনেক প্রতিরূপ আছে, এটি কি সত্যি?
.png)
এমন প্রশ্নে পুতিনের সঙ্গে হলঘরে উপস্থিত দর্শকশ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপর পুতিনের প্রতিরূপ আরেকটি প্রশ্ন করে বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্ক আমাদের জীবনে যে বিপদ বয়ে আনছে, সেটিকে আপনি কীভাবে দেখেন?
প্রশ্ন শুনে কিছুটা দ্বিধায় পড়েন পুতিন। পরে তিনি বলেন, আমি দেখছি আপনি আমার অনুরূপ হতে পারেন। আমার কণ্ঠে কথাও বলতে পারেন। কিন্তু আমি বিষয়টি নিয়ে ভেবেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি যে, কেবল একজনই আমার মতো হবে এবং আমার কণ্ঠে কথা বলবে, সেটি হচ্ছি আমি।
পশ্চিমা গণমাধ্যমে সম্প্রতি জল্পনা ছড়ায় যে, পুতিনের স্বাস্থ্যসমস্যার কারণে তার একাধিক প্রতিরূপ তৈরি করা হয়েছে, যাতে পুতিনের অনুপস্থিতিতে সেগুলো জনসম্মুখে উপস্থিত করার যায়। যদিও ক্রেমলিন এমন কথা অস্বীকার করেছে এবং প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে।
সূত্র: ডেইলি মেইল