ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ৫ ডিসেম্বর ২০২৩
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারানো একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার পর ১৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতল বাসটি ব্যাংককের দক্ষিণ বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাভি জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর বাসটি প্রচুয়াপ খিরি খান প্রদেশে একটি মহাসড়কে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

Advertisement

জানা গেছে, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুই ভাগে ভাগ হয়ে যায়। উদ্ধার কর্মীরা বাসটির দুমড়ে মুচড়ে যাওয়ার অংশে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে বাসটি দুর্ঘটনায় পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!