ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘূর্ণিঝড়ের আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ৪ ডিসেম্বর ২০২৩
ঘূর্ণিঝড়ের আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে, নিহত ২
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মিগজাউম এখনো স্থলে আছড়ে পড়েনি। তার আগেই প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের চেন্নাই। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। 

জানা গেছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে চেন্নাই বিমানবন্দর প্লাবিত হয়েছে। এছাড়া কটি নির্মাণাধীন প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছে।

ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের আঘাত হানার আগে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়ে অতিক্রম করায় চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ শহরের স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং লোকেদের বাড়ির ভেতরে থাকতে বলছে। তামিলনাড়ু সরকার সোমবার ছুটির দিন ঘোষণা করেছে। এছাড়া চেন্নাইয়ের রাস্তা পানিতে প্লাবিত হওয়ার বহু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, ভয়াবহ বৃষ্টির কারণে রানওয়ে ডুবে যাওয়ায় বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থাগতি রাখা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মনে হচ্ছে বিমানবন্দরটি সমুদ্রে পরিণত হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১১ টায় বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থাগিত ঘোষণা করে।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) আগামী ২৪ ঘণ্টা চেন্নাই এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!