ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৬ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ৪ ডিসেম্বর ২০২৩
৬ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই জিম্মায় থাকা থাই নাগরিকদের মধ্যে ৬ জনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

ইসরায়েলে কয়েক হাজার থাই নাগরিক বসবাস করেন এবং তাদের অধিকাংশই কৃষি শ্রমিক। ইসরায়েলের গ্রাম ও শহরতলী এলাকাগুলোর বিভিন্ন খামারে কাজ করেন তারা।

কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করে বলেছে, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে।

Advertisement

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে মোট ৩২ জন থাই নাগরিক রয়েছেন। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে এই ৩২ জনের মধ্যে ১৭ জন ফিরে এসেছেন।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!