দেশটির সুপ্রিম কোর্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ও'কনর দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্টজনিত অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়েছে।
২০১৮ সালের অক্টোবরে তার ডিমেনশিয়া ধরা পড়ে। তখন একটি চিঠিতে তিনি লেখেন, এ অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমি আর জনজীবনে অংশ নিতে পারছি না।
.png)
বেঞ্চে তার ২৪ বছরের পেশায় ও'কনর ইতিবাচক পদক্ষেপ এবং গর্ভপাতসহ আদালতের সবচেয়ে বিতর্কিত কিছু বিষয়ে ভোট দেন।
১৯৮১ সালে মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি হিসেবে নিযুক্ত হন স্যান্ড্রা ডে ও'কনর। দীর্ঘ ২৪ বছরের কর্মজীবন শেষে ২০০৬ সালে তিনি অবসরে যান।
ও'কনর টেক্সাসের এল পাসোতে ১৯৩০ সালের ২৬ মার্চ জন্ম নেন। তিনি ১৯৫২ সালে বিয়ে করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আইন ডিগ্রি অর্জন করেছিলেন।
সূত্র: সিএনএন