রোববার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উত্তর-পূর্বের উপকূলীয় রাজ্য তেরনগানুরে ঘটেছে এ ঘটনাটি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাদা রঙের গাড়িটা চালাচ্ছিলেন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। এসময় গাড়িতে ছিলেন তার স্ত্রী এবং দম্পতির ২৩ বছরের ছেলে।
.png)
দেশটির তেরনগানুর গেরিক জেলা পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট জুলকিফলি মাহমুদ গেরিক বলেন, মহাসড়ক ধরে গাড়ি নিয়ে পেনাং দ্বীপ থেকে তেরনগানুর দিকে যাচ্ছিল তিনজনের পরিবারটি। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি হাতির শাবককে ধাক্কা দেয় গাড়িটি। সেই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এবং কুয়াশাচ্ছন্ন ছিল পরিবেশ। যখন বাচ্চা হাতিটিকে ধাক্কা দেয় তখন বামে মোড় নিচ্ছিল গাড়িটি।
তিনি আরো বলেন, পালের সঙ্গে রাস্তা পার হবার সময় পেছনে থাকা হাতির বাচ্চাটিকে ধাক্কা দেয় গাড়িটি। এতে শাবকটি মাটিতে পড়ে যায়। এটা দেখে দলের বাকি পাঁচটি হাতি গাড়ির দিকে ছুটে এসে সেটিকে পা দিয়ে মাড়াতে থাকে।
এদিকে ঘটনার সময় তিন আরোহী গাড়ির ভেতরে না বাইরে ছিলেন তা পরিষ্কার করেনি গেরিক পুলিশ। তবে এতে কোনো মৃত্যু কিংবা গুরুতর আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তবে সাদা গাড়িটির সামনের অংশ এবং দুই পাশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জানালার গ্লাসগুলোও ভেঙে গেছে।