ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠে হাতি শাবক!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ১৮ অক্টোবর ২০২৩
শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠে হাতি শাবক!
ছবি: সংগৃহীত

শিশুদের সঙ্গে খেলায় মেতেছে ছোট্ট এক হাতির বাচ্চা। তাদের সঙ্গেই করছে এদিক থেকে ওদিক ঘোরাফেরা। ছেড়ে দিয়ে আসা হয়েছিল বনেও। এরপরেও যেন মানবশিশুর মায়া ছাড়তে না পেরে বারবার লোকালয়ে ফিরে আসছে হাতিটি।

আপাত দৃষ্টিতে এমনটি মনে হলেও মায়ের খোঁজেই হাতিটির লোকালয়ে ফিরে আসা- বলছে বনবিভাগ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাংয়ের পূর্বপাশে মুহুরি খামার এলাকায়। সর্বশেষ মঙ্গলবার বন ছেড়ে লোকালয়ে চলে আসে হাতিটি।

বনবিভাগ সূত্রে জানা যায়, বাচ্চা হাতিটি কয়েকদিন আগে পাহাড়ের ঢালু থেকে পড়ে আহত হয়েছিল। এরপর থেকে সেটির চিকিৎসা চলছে। বন বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিন ইনজেকশন ও ওষুধ খাওয়ানো হচ্ছে।

Advertisement

বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটিকে বনে ছেড়ে দিয়ে আসা হলেও সেটি বারবার লোকালয়ে চলে আসছে। মা কাছাকাছি না থাকায় লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!