ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে হাতি শাবকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৭ নভেম্বর ২০২৩
২৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে হাতি শাবকের মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর সোয়ানখালীতে পাহাড়ের খাদে পড়ে একটি হাতি শাবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে ৬ মাস বয়সী হাতি শাবকটির মৃত্যু হয়। 

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বন বিভাগের লোকজন হাতিটি উদ্ধার করেন৷

ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছে বলেন, অন্তত ৩-৫ দিন আগে ২৫০ ফুট উঁচু পাহাড়ের খাদ থেকে পড়ে হাতি শাবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের টিম ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মৃত হাতি শাবকটি উদ্ধার করতে সক্ষম হয়। হাতির মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে। 

Advertisement

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেজন্যে  হাতিরপাল খাদ্য অন্বেষণে দিকবিদিক ছুটোছুটি করতে গিয়ে এ ধরণের দুর্ঘটনা ঘটছে। আবার কখনো লোকালয়ে এসে মানুষের আক্রমণের শিকারও হচ্ছে এসব হাতি। 

এর আগে গত ২৪ নভেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমারিয়াঘোনা শিয়া পাহাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৪৫ বছর বয়সী একটি হাতি মারা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!