ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভাইয়ের ওপর আটবার ট্রাক্টর চালিয়ে পিষে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ২৫ অক্টোবর ২০২৩
ভাইয়ের ওপর আটবার ট্রাক্টর চালিয়ে পিষে হত্যা!
ছবি: সংগৃহীত

পারিবারিক চাষের জমি নিয়ে বিবাদের জেরে আপন ভাইয়ের ওপর ট্রাক্টর উঠিয়ে দিয়ে নির্দয়ভাবে পিষে হত্যা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুরে।

বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেফতার দামোদর তার ভাই নিরপাতের ওপর আটবার ট্রাক্টর চালিয়েছে। এসময় অনেকে সেখানে উপস্থিত ছিলেন এবং ট্রাক্টর থামানোর চেষ্টা করেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, বাহাদুর সিং এবং আতর সিংয়ের পরিবারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবার সকালে বাহাদুর সিংয়ের পরিবার একটি ট্রাক্টর নিয়ে বিবদমান ওই জমিতে যায়। কিছুক্ষণ পর সেখানে অথর সিংয়ের পরিবারও আসে। পরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশিয় অস্ত্র, লাঠিসোঁটা ও পাথর দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আতর সিংয়ের ছেলে নিরপাত মাটিতে পড়ে যায় তখন তার ভাই তার ওপর আটবার ট্রাক্টর চালিয়ে পিষ্ট করে ফেলে। পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলেও তোয়াক্কা করেনি দামোদর। ঘটনাস্থলেই ভাইকে নির্মমভাবে হত্যা করে সে।

দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দামোদরসহ চারজনকে গ্রেফতার করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!