শুক্রবার দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম একই গ্রামের সাইজুদ্দিন মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, লাইলী বেগমের পরিবারের সঙ্গে একই গ্রামের হানিফের পরিবারের দীর্ঘদিন ধরে জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে সালিশি বৈঠকে বসে দুইপক্ষ। সালিশের রায় পছন্দ না হওয়ায় দুইপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হানিফ, মনির, হারান, লালনসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জন প্রতিপক্ষের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হন লাইলী বেগম। স্বজনরা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, জমির বিরোধের জেরে সংঘর্ষে লাইলী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।