শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকার বাসিন্দা। তিনি ঘিওরে একটি বেসরকারি সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে চাকরি করতেন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল কাদের ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে নিজ গন্তব্য যাচ্ছিলেন। পথে তরা ব্রিজের পশ্চিম পাশে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদের নিহত হন। আহত হন আরো এক মোটরসাইকেল আরোহী। তাকে স্থানীয়রা উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।