ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
শিবগঞ্জ থানা- ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সজীব নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সড়কের কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনামসজিদ স্থলবন্দরে বিকল থাকা একটি ট্রাক মেরামতের জন্য মেকানিক সজীবকে নিয়ে মোটরসাইকেলে সেখানে যাচ্ছিলেন ইউসুফ। পথে কয়লাবাড়ি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ। আহত হন তার সঙ্গে থাকা সজীব। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে ইউসুফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!