ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২২ সেপ্টেম্বর ২০২৩
নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঘটনাস্থল

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ঐ বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে বেড়াতেন। সকালে ঐ বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথরভর্তি একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকার যাচ্ছিল। পথে ভাদুরিয়া বাজারে পৌঁছালে ট্রাকটি ঐ বৃদ্ধকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!