ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গাপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২২ সেপ্টেম্বর ২০২৩
দুর্গাপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত
দুর্গাপুর থানা- ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় হাজেরা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার ঝানজাইল বাজারে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের স্ত্রী।

জানা যায়, দুপুরে অটোরিকশায় নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। ঝানজাইল উত্তর বাজারে এসে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা হাজেরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

Advertisement

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!